মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া

আন্দোলনে গুলিবিদ্ধ পলাশকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ রবিউল হোসেন পলাশকে (৪৮) থাইল্যান্ড নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শনিবার (৮ ফেব্রুয়ারি) তাকে থাইল্যান্ড নেওয়া হয়। উন্নত চিকিৎসা দিতে এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩১ জনকে বিদেশে নেওয়া হলো।

জানা গেছে, জুলাই বিপ্লবের সময় ৪ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে মারাত্মক আহত হন তিনি। বুলেট তার পেট ছিদ্র করে লিভারে আঘাত করে। আর একটা বুলেট তার স্পাইনাল কর্ডকে ছিন্নভিন্ন করে দেয়।

পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার পেটে অপারেশন করা হয়। আঘাত পাওয়া লিভারে ক্ষত সারানোর চেষ্টা করা হয়। কিন্তু বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হওয়া স্পাইনাল কর্ড ঠিক হওয়া সম্ভব না। এজন্য চিরতরে হাঁটাচলার ক্ষমতা হারান তিনি।
পরে সিএমএইচে তাকে নিয়ে বোর্ড করা হয়। রোবটিক ফিজিওথেরাপির থেরাপির জন্য তাকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়।

পরে মন্ত্রণালয় দ্রুত তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আজ (শনিবার) বেলা ১১টার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে থাইল্যান্ড পাঠানো হয়।

বিমানবন্দরে তাকে বিদায় জানান সিএমএইচে আহতদের চিকিৎসা নিয়ে কাজ করা ছাত্র প্রতিনিধি নুসরাত জাহান ও মো. ইমরান খান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: