মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

গাজীপুরের ভোগড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর নিহতের স্বামী পালিয়ে গেছেন। আজ রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।

নিহত মুনশেফা আক্তার রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদু মিয়ার স্ত্রী । তারা ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মুনশেফার ভগ্নিপতি আশিক মিয়া জানান, স্বামী-স্ত্রী দুজনেই ভোগড়া বাইপাস এলাকায় কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করতেন। কয়েকদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাধে । শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ওজু করতে যান মুনশেফা। এ সময় দেরি হওয়ায় দুজনের মধ্যে ফের ঝগড়ার বাধে। বিষয়টি রাতেই পারিবারিকভাবে মীমাংসা করা হয়।

পরে সবাই নিজ নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় মুনশেফাকে হত্যার পর স্বামী পালিয়ে যায়। রোববার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুনশেফাকে শ্বাসরোধে হত্যারে পর স্বামী পালিয়ে গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: