রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম

ঢাকাস্থ মুন্সিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রান, সম্পাদক সৈকত

নিজস্ব প্রতিবেদন : ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক।

সোমবার (২১ এপ্রিল) সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা) ও সহ-সভাপতি আঙ্গুর নাহার মন্টি (বিবার্তা ২৪ডটনেট), যুগ্ম-সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন) ও যুগ্ম-সম্পাদক এম মামুন হোসেন (সময়ের আলো), কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন (এফএনএস), সাংগঠনিক সম্পাদক মেহেদী আল আমিন (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লাভলী হক লাবণ্য (উইমেনআই২৪ডটকম), দফতর সম্পাদক রুমেল খান (জনকণ্ঠ) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান-উজ-জামান (বিটিভি)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- আরিফ সোহেল (২৪ ঘণ্টা টিভি ডটকম), নাজমুল আজাদ শুক্তি (রূপবানী), শাহ আলম খান (আজকের পত্রিকা), মিল্টন আনোয়ার (৭১ টিভি), সাহাদাত পারভেজ (দেশ রূপান্তর), শামসুদ্দিন আহমেদ হীরা (জিটিভি), নুর হোসেন পিপুল (আজকের দৈনিক), আহমেদ তেপান্তর (আজকালের খবর), মো. হাসান ইমাম ইমরান (বৈশাখী টিভি), মো. সৌরভ (নিউ এইজ)।

এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি আরিফ সোহেলের সভাপত্বিতে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিদায়ী সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এছাড়া কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন সংগঠনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের উপদেষ্টা এ কে এম মহসীন, উপদেষ্টা স্বপন দাশগুপ্ত, উপদেষ্টা এবিএম রফিকুর রহমান, উপদেষ্টা বুলবুল আহমেদ, উপদেষ্টা নুরে জান্নাত সীমা, সিনিয়র সদস্য এস এম আবুল হোসেন, রাজু আহমেদসহ অন্যরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: