সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

রাজশাহীতে সাবেক ডিবি হাসান কে গণপিটুনি

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শনিবার রাতে তার ভাড়া বাসা থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য। গত বছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি করেন।

এছাড়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: