বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে?

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম (৫৮) নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কুসুমদিয়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে কাশিয়ানী থানা পুলিশ।

মাহাবুবুল আলম মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে এবং বর্তমানে কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গত ১৬ আগস্ট ঢাকা–খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যান চলাচলে বাধা দেওয়া ও জনমনে ভীতি ছড়ানোর ঘটনায় দায়ের করা নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দণ্ডবিধির ধারা ১৪৩ (অবৈধ সমাবেশ), ৩৪১ (যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি), ৩৪৭ (হুমকি ও ভীতি প্রদর্শন), ৪২৭ (ক্ষতি সাধন) ও ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ধারা ১৫(৩) এর অধীনে অভিযোগ আনা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই একই এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো দা, করাত, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) নুর আলম মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: