সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

আব্দুল্লাহিল কাইয়ুমকে সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলায় গ্রেফতার ও তীব্র নিন্দা ও প্রতিবাদ: জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার এক বিবৃতিতে, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্যদের ঢাকা রিপোর্টস ইউনিটির মিলনায়তনের প্রকাশ্য সভা হতে গ্রেফতার, সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলায় জড়ানো, জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জাসদের বিবৃতিতে বলা হয়, মঞ্চ ৭১ এর নামের সংগঠন কর্তৃক দর্শক ও শ্রোতা হিসেবে প্রকাশ্যে ব্যক্তিবর্গের উপস্থিতির অনুষ্ঠানে মবের হামলার মাধ্যমে মুক্তিযোদ্ধা, ঢাকাবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিদের মারধর এবং পরে তাদেরকে পুলিশ কর্তৃক গ্রেফতার ও সন্ত্রাস দমন আইনে মিথ‍্যা মামলায় জড়ানোর ঘটনায় গণতন্ত্র ও আইনের শাসনের অন্তরায়।

জাসদের বিবৃতিতে বলা হয়, বাক—ব্যক্তি স্বাধীনতা, সভা—সমিতি করার মৌলিক অধিকার পরিপন্থী মবসন্ত্রাস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সন্ত্রাস দমন আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের আত্নপক্ষ সমর্থনের আইনী অধিকার নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: