রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে ৪ অক্টোবর থেকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পক্ষ সফলভাবে পালনের লক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা করেছে সিভিল সার্জন অফিস।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টার দিকে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা তওহীদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ ও পাতাকড়ির দেশ পত্রিকার সম্পাদক এস এম উমেদ আলী।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭ টি ইউনিয়নের ১ হাজার ৬শ ৪৬ টি কেন্দ্রে ২ লক্ষ ৪০হাজার ৪শ ৬৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ০৪ অক্টোবর থেকে পক্ষকাল ব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবার করোনা পরিস্থিতির কারণে এবার স্বাস্থবিধি মেনেই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কোভিট আক্রান্ত শিশুরাও নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী ক্যাপসুল খেতে পারবেন।

সভায় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: