বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

জুলাইয়ে কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলন চলাকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাজধানীর ভাটারা থানাধীন এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা পারভেজ রানা জানান, সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনু। জুলাই আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে অন্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে সে গেট ভেঙে পালিয়ে যায়। তার কয়েদি নম্বর ৫৫৩১/এ।

তিনি জানান, পরবর্তী সময়ে পলাতক কয়েদিদের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা রুজু হয়। ওই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক কয়েদি সৈকত মিয়া ওরফে মনুও আসামি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: