মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, ৩জন গ্রেফতার

কিশোর কুমার সাহা,জয় সাহা, শ্রীধাম চন্দ্র বাচার। ছবি: বাঙলার জাগরণ

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রির অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ২৩ বোতল ‎কেরু এন্ড কোং।

গ্রেফতারকৃতরা হলেন, বাঞ্চানগর গ্রামের হারান চন্দ্র সাহার বাড়ির মৃত রাধা বল্লভ সাহার ছেলে ‎কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে ‎জয় সাহা (৩০) ও মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধরী কমপ্লেক্স সংলগ্ন জয় ফার্মা ফামের্সীর আড়ালে মদ বিক্রি করেন।

আরও পড়ুন – লক্ষ্মীপুরে মিয়ারবেড়ী ইউনিয়ন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পরে অভিযান চালিয়ে ফার্মেসীর পিছনে কিশোর কুমার সাহার বাসা থেকে ২৩বোতল মদ উদ্ধার করা হয়। একই সাথে বিপুল পরিমাণ খালি বোতলও পাওয়া যায়।

এ ঘটনায় আমরা ‎কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও ফার্মেসীর কর্মচারী ‎শ্রীধাম চন্দ্র বাছারকে গ্রেফতার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে তাদেরকে থানায় প্রেরণ করা হবে।

আরও পড়ুন – কমলনগরে আদালতের স্থগিতাদেশ গোপন রেখে একযুগ ধরে ৪ হাজার বিবাহ নিবন্ধন করেন ‘কাজী’!


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: