শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম
১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ

পশ্চিমাদের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রতিক্রিয়ায় যা বললেন নেতানিয়াহু

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ছবি

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনও প্রতিষ্ঠিত হবে না।

স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। স্বীকৃতির ঘোষণা দিয়েছে পর্তুগালও। ফিলিস্তিনের পাশাপাশি পুরো বিশ্বই পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহু। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে।

ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না।’ ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ ও অন্যান্য সব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচারণার এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কারণ এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য একটি অযৌক্তিক পুরস্কার হিসেবে কাজ করবে। নেতানিয়াহু আরও বলেন, জাতিসংঘে আমি সত্য তুলে ধরব। এটি ইসরায়েলের সত্য।

এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি- শক্তির মাধ্যমে শান্তি। ইসরাইলি প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: