বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০টি দোকানসহ পাটের গোডাউন পুড়ে ছাই

রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ভোর ৫টার দিকে এই ঘটানাটি ঘটে। এ ঘটনায় পাট বাজারের পদ্মা সুপার মার্কেটের জুতা-সেন্ডেলের ১০টি দোকান সহ পাটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা এই দোকান দিয়ে সংসার ও ঋণের কিস্তি দিতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় আমরা সর্বস্ব হারিয়েছি। কীভাবে নতুন করে ব্যবসা শুরু করবো এবং ঋণের টাকা দেবো তাই বুঝতে পারছি না।

১০ টি দোকান পুড়ে ছাই আরিফ সু স্টোর মালিক জানান,কিছু দিন আগে মাল কিনেছি আমার প্রাই ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। দোকানীদের ভেতর আমার দোকান বেশি ক্ষতি হয়েছে। মিলন সু স্টোর মালিক বলেন ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু মাল বের করতে পেরেছি। লোটাক্স ফেবিক্স মালিক জানান ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সিমা সু স্টোর মালিক বলেন ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তাইজুল সু স্টোর মালিক বলেন ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকবর সু স্টোর মালিক বলেন ২০০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পাট গোডাউন পদ্মা ট্রেডার্সের মালিক বশির উদ্দিন জানান, আমরা ২ ভাই ব্যবসা করি। দুই ভাইয়ের মিলিত এখানে অনেক মাল রাখা ছিল। পাট ছিল ২ হাজার মণ, তিল ২১০০ মণ, কালিজিরা ১২৫ মণ, খেসারী ৩০০ মণ, মুসুরি ২০০ মন। এছাড়া ধনিয়া ও মাসকলাই, কিছু গম ছিল। নামাজ শেষে জানতে পারি আগুনের কথা। শুনে তখনই চলে আসি। ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার সাথে সাথে তারা ঘটনা স্থানে পৌছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আমার প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন আমার কোন শত্রু নেই হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

পাটের গোডাউন রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম দৈনিক বাঙলার জাগরণকে বলেন,টেলিফোনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে ঘটনা স্থানে পৌছায়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাড়ে চার ঘণ্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাট বাজার মন্দিরের নিচে পানির হাউজ থাকায় আমরা দ্রুত কাজ করতে পেরেছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: