রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

কেরানীগঞ্জে মাসব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

কেরানীগঞ্জ প্রতিনিধি :: ঢাকার কেরানীগঞ্জে কর্মহীন যুবক-যুবতীদের অনলাইন আউটসোর্সিং কর্মসূচির আওতায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

কর্মসূচি উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলার নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে শাক্তা ইউনিয়ন এর আয়োজনে শাক্তা ইউনিয়ন এর চেয়ারম্যান হাজী মোহাম্মদ সালাহ্ উদ্দিন লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের শিক্ষা খাতের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে পদকপ্রাপ্ত কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ, নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

এসময় এক সংক্ষিপ্ত ভাষণ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কেরানীগঞ্জের যুবক-যুবতীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য আমাদের এই আয়োজন। আশা করি এই কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের শাক্তা ইউনিয়ন এর ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: