মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে মায়ের কোলে ছড়া প্রতিযোগিতা

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে মায়ের কোলে শিশুর ছড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরীর লায়ন্স ভবনের হালিমা-রোকেয়া হলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩ থেকে ৫ বছর বয়সী প্রায় দেড়শ শিশু অংশ নেয়। মায়ের কোলে বসে বসেই শিশুরা ছড়া আবৃত্তি করে।

বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন আবু তাহেরের সঞ্চালনায় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী শহিদুল্লাহ, বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী, গভর্নর এডভাইজার লায়ন তারেক কামাল, লায়ন হুমায়ুন কবির, বন্ধন লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও জেলা সভাপতি লিও শওকত হোসেনসহ লায়ন্স ও লিও ক্লাবের নেতারা।

প্রধান অতিথি মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, শিশুদের নিয়ে এই আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। শিশুদের মোবাইল বিমুখ করে খেলাধুলা এবং স্বাভাবিক পরিবেশে বেড়ে তুলতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। এ আয়োজনের মাধ্যমে বন্ধন লায়ন্স ক্লাব যে ইতিবাচক যাত্রা শুরু করেছে তা সত্যিই প্রশংসনীয়।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানহাট সিটি করপোরেশনের কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম এবং বাকলিয়া সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভীন।

এতে খুলশী কারাতে একাডেমির কয়েকজন শিক্ষার্থী কারাতে প্রদর্শন করে শিশুদের মাতিয়ে রাখেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: