বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

লক্ষ্মীপুরে উদ্বোধন হলো জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি : দীর্ঘ ১১ বছর পর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।’ শনিবার (২৫ অক্টোবর) বেলা ৩ টায় জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। এবারের টুর্নামেন্ট ১০ টি দল অংশ নেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ.হ.ম মোস্তাকুর রহমান, ফিরোজ আলম, শাহেদুর রহমান রাফি সহ আরও অনেকে।

উদ্বোধনী ম্যাচে চন্দ্রগঞ্জ থানা বনাম রামগতি পৌরসভা মুখোমুখি হয়। এতে নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে চন্দ্রগঞ্জ থানা দলকে পরাজিত করে রামগতি পৌরসভা একাদশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: