সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা দুইদিনের পৃথক অভিযানে ২ লাখ ৭৬ হাজার ২০০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) রাত ১০ টার দিকে ব্যাটালিয়নের অধিন রানীনগর বিওপি’র এবং একইদিন রাত ১১ টায় দাইনুর বিওপি’র বিজিবি সদস্যরা পৃথক তিনটি মাদক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ১ হাজার ৯৪০ পিস ভারতীয় নেশা জাতীয় বড়ি, ৩৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ২৩ বোতল বাংলাদেশি মদ এবং ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ মালিক বিহীন আটক করেন। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ২ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা।

একইভাবে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন ফুলবাড়ী উপজেলার রুদ্রানী বিওপি’র সদস্যরা গত রোববার (২৮ মার্চ) রাত ১১টায় বিজিবি চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশী মদ আটক করেন। আটককৃত মদের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান বলেন, বিজিবি’র পক্ষ থেকে সীমান্তে সব ধরনের চোরালানা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নজাগ নজরদারী রয়েছে বিজিবি সদস্যদের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: