বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বৃহত্তর কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কুমিল্লাকে ‘কুমিল্লা নামেই’ বিভাগ ঘোষণা করতে হবে। এটি এখন আর কোন দাবি নয় বরং “এটি কুমিল্লাবাসীর অধিকার।” এ অধিকার বাস্তবায়নের দাবীতে শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হকের সভাপতিত্বে ও চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেন, পৌর মিতালী ক্লাবের সেক্রেটারী মোঃ আবু মুসা, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, আপন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান, হিউমিনিটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রাম এর পরিচালক মোঃ শাকিল, নিরাপদ সড়ক আন্দোলনের মো: আরাফাত, চিওড়া ব্লাডডোনেশনের উপদেষ্টা মোঃ আবুল হাশেম, “গুনবতী ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ, কালিকাপুর ঐক্য পরিষদের মোঃ ফারুক, আস-সালাম ফাউন্ডেশনের পরিচালক মোঃ মেহরাজ, স্বেচ্ছাসেবী সংগঠন নেতা আল মামুন মিশু, সাব্বির, মোঃ হাসান, মামুন প্রমুখ।

সমাবেশের পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল মিছিল করে স্বেচ্ছাসেবীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৯ সাল থেকে প্রথম কুমিল্লাকে বিভাগ ঘোষণার জন্য কুমিল্লাবাসি দাবী জানিয়ে আসছে। দেশের পঞ্চম বিভাগ হিসেবে কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার কথা ছিল। কিন্তু কুচক্রী মহলের নানা ষড়যন্ত্র ও অপতৎপরতার কারনে তখন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হয়নি।

বিগত ১৭ বছর কুমিল্লায় প্রভাবশালী বেশ কয়জন মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করলেও কুমিল্লাকে বিভাগ বাস্তবায়নে তাদের কোনো ভূমিকা ছিল না। বর্তমান অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর কুমিল্লার সর্বস্তরের জনগন বিভাগ বাস্তবায়নের জন্য টানা আন্দোলন সংগ্রাম কর্মসূচি পালন করে আসছে। এ প্রেক্ষিতে সম্প্রতি উপদেষ্টা পরিষদে কুমিল্লাকে বিভাগ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার মূহুর্তে অদৃশ্য কারণে এখন পর্যন্ত কুমিল্লাকে বিভাগ ঘোষণা দেয়া হচ্ছে না। বক্তারা আরো বলেন, বিভাগ হওয়ার মতো সকল যোগ্যতা কুমিল্লার আছে। তাই যত দ্রুত সম্ভব কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: