বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুনিল্লা) প্রতিনিধি: মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সিনাইমুড়ি (ঘিনাগাজী) গ্রামবাসী। মাদককে না বলি, আসুন সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি, নতুন জীবন গড়ি” এই প্রতিপাদ্যে রবিবার (২৬শে অক্টোবর) সকালে ঘিনাগাজী সড়কে এলাকার সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, আলকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার, মানববন্ধনের আয়োজক মোঃ সুমন, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, ব্যবসায়ী মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ মাহবুবুল হক, মোহাম্মদ আবু তাহের, মোঃ খায়েজ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, গোপনে রাতের অন্ধকারে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তারাই এলাকার নিরপরাধ যুব সমাজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করছে। যে যুবকরা সমাজে মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং মাদক প্রতিরোধে কাজ করছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করতে মাদক ব্যবসায়ীরা উঠে পড়ে লেগেছে। মানবনন্ধনে অংশ নেয়া স্হানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল বাশার জানান, সম্প্রতি ঘিনাগাজী গ্রামের যুবক সুমনের বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।

বিগত সরকারের আমলে সে এলাকায় থাকতে পারেনি। যারা তাকে তখন এলাকায় থাকতে দেয়নি তারাই এখন সুমনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ব্যবসায়ী আবুল কালাম বলেন, নির্বিঘেœ মাদক ব্যবসা চালিয়ে যেতে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল নিচ্ছে। এর মধ্যে মাদকের বিরুদ্ধে সক্রিয়দের বিরুদ্ধ অপপ্রচার ওই কৌশলেরই অংশ।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: