বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম
গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ নিয়ে বিসিবির বিবৃতি নেপালের বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায় সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে রাশেদ খানের নানা অভিযোগ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার

ই-কমার্স উদ্যোক্তাদের অর্থ আনার সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

ই-কমার্স রপ্তানির ক্ষেত্রে ঘোষণাবিহীন রপ্তানির সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ই-কমার্স উদ্যোক্তারা ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পর্যন্ত ঘোষণাহীন রপ্তানি করতে পারবেন, যা আগে ছিল ৫০০ ডলার।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।

এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও অনলাইন রপ্তানিকারকদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন পরিচালনায় আরও উৎসাহিত করবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঘোষণামুক্ত এসব রপ্তানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে দেশে আনা যাবে। এর ফলে, রপ্তানিকারকরা সরাসরি ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রপ্তানি আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন।

এর আগে, এমএফএসপি ও পিএসপি প্রতিষ্ঠানগুলো শুধু তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির আয় প্রত্যাবাসনের অনুমতি পেত। নতুন নির্দেশনা জারির ফলে তাদের কার্যপরিধি এখন স্বল্পমূল্যের পণ্য রপ্তানি আয় পর্যন্ত বিস্তৃত হলো।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এসব লেনদেন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর শর্তাবলি মেনে সম্পন্ন করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: