বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে – খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। মান্ধাতার আমলের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের কোন লাভ হবে না।

এখন আধুনিক এবং বিশ্বায়নে যে শিক্ষানীতি সেটা প্রণয়ন করা হবে। আপনার ছেলেমেয়ে পাশ করার পর চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন চাকরি আপনার ছেলেমেয়েদের খুঁজবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বতীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।

পার্বতীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাবেক আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান।

পার্বতীনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক জহির হোসেন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাবেক সদস্য সচিব নুরুল আলম বুলবুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা ফখরুল ইসলাম স্বপন ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম।

প্রসঙ্গত, খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: