বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী। শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম কৃষক দলের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের সভাপতি গোলশান আরা পুতুল, চৌদ্দগ্রাম পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম সুলতানা শিখা, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন।
এসময় আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আনোয়ার হোসেন, খোন্দকার আল-আমিন খোকন, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু ও গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মো: জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, আবুল হাসেম, রফিকুল ইসলাম শামীম, নূর মোহাম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র।