সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সম্পর্কে যা জানা গেলো ‘বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে’ ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

দেশে করোনায় সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত সাড়ে চার মাসে এটাই সর্বনিম্ন মৃত্যু। এর আগে ২৪ ঘণ্টায় এর চেয়ে কম মৃত্যু ছিল ২৮ মে। ওইদিন ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া, নতুন করে ১ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪১১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ দশমিক ১৩ শতাংশ।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭ দশমিক ৬৭ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: