রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম

বাংলাদেশ যুব কেন্দ্র নামে যুব সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (২৬ শে ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায় শেগুন বাগিচাস্থ আ. ফ. ম. মাহবুবুল হক মিলনায়তনে ইবনে তাইয়্যেবিন (বাবু) এর সভাপতিত্বে বাংলাদেশ যুব কেন্দ্রেয় কর্মী সম্মেল অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজ তান্ত্রিক দল- (বাসদ) এর কেন্দ্রিয় সাধারন সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, বাসদ এর কেন্দ্রিয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ড. হালিম দাদ খান, বাসদের কেন্দ্রিয় কমিটির সদস্য সামসুল আলম জুলফিকার, সৈয়দ ইকরাম হোসেন রুমেল, যুব নেতা আনোয়ার হোসেন (আনু) প্রমুখ। বক্তাগন বলেন বেকারত্ব মাদক, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে য্বু সমাজকে ঐক্যবদ্ধ করা সময়ের দাবি।

নতুন একটি যুব সংগঠনের আত্মপ্রকাশে আমরা আনন্দিত। আমরা আশাকরি এই সংগঠন আগামী দিনে বৈশম্য মুক্ত সামাজিক মালিকানা প্রতিষ্ঠায় যুব সমাজকে ঐক্যবদ্ধকরে ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ন হবেন। বক্তারা আরো বলেন ইতিহাস ঐতিহ্য রক্ষায় যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। যুগে যুগে যুব শক্তিই সকল অন্যায় এবং অসংগতিকে ভেঙ্গে নতুন ব্যবস্থার সৃষ্টি করেছে।

বেলা ৩ টায় উক্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্টিত হয়। অধিবেশনে খসড়া গঠনতন্ত্র ও ঘোষনা পত্র উপস্থাপন করা হয়। গঠনতন্ত্র ও ঘোষনা পত্রের উপর উপস্থিত সকলে মতামত প্রদান করেন। পরিশেষে ইবনে তাইয়্যেবিন(বাবু) কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হলেনঃ আনোয়ার হোসেন (আনু), জামাল শিকদার, কবির আহমেদ, সাইফুল ইসলাম, গাজী রবিউল ইসলাম, মো: মোহন, তুষার ইমরান সরকার, মো: হাসান উদ্দিন(আকবর), রবিউল জীবন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: