রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম

ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার

রাজনৈতিক পটপরিবর্তনের পর জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হন।
ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার মা-বাবার সঙ্গে জাইমা রহমান আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শনিবার বেলা ১২টা ২৬ মিনিটে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা।

ভোটার হওরার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের গাড়ি বহরটি ১২টা ৪৪ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছেড়ে যায়।

ভোটার হতে বিএনপি নেতা তারেক রহমান দুপুর ১টার দিকে নির্বাচন ভবনে পৌঁছেছেন।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি।

তবে চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: