বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

বিএনপিতে যোগ দিলেন মৌলভীবাজারের এক ইউপি চেয়ারম্যান

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিতে) যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে নানা রাজনৈতিক গুঞ্জনের মধ্যেও নিজের অবস্থান স্পষ্ট করে এবার প্রকাশ্যেই বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন তিনি।

সম্প্রতি মৌলভীবাজার-৩ (রাজনগর–কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে দলে বরণ করে নেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে আওয়ামী লীগের সাবেক একজন সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় অনেকেই তাঁকে আওয়ামী লীগ নেতা হিসেবে চিহ্নিত করতেন। এই কারণেই তাঁকে আওয়ামী লীগ বা যুবলীগের সঙ্গে সম্পৃক্ত বলে ‘ট্যাগ’ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বাস্তবে তিনি আওয়ামী লীগ কিংবা যুবলীগের প্রাথমিক কোনো সদস্য পদেও কখনো ছিলেন না। ছাত্রজীবনে তিনি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় নানা বিভ্রান্তি থাকলেও এখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, একজন জনপ্রতিনিধির এভাবে প্রকাশ্যে বিএনপিতে যোগদান রাজনগর উপজেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: