বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সড়ক বিভাগ সিরাজগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

দুদক প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ আজ এ তথ্য জানান। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে আদালতে এ চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১ লাখ ১৩ হাজার ৮১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।

এছাড়া তিনি ৩ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৪৯৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখেন।

দুদকের তদন্তে আরও উঠে আসে, আসামি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৬ কোটি ২০ লাখ টাকা অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নেন। তিনি এক ব্যক্তির নামে ইস্যু করা একটি টিআইএন ব্যবহার করে, তার মায়ের নামে ভুয়া আয়কর নথি তৈরি করেন এবং ভুয়া সম্পদ প্রদর্শন করেন।

পরবর্তীতে ওই অর্থ নিজের আয়কর নথিতে দান হিসেবে দেখিয়ে স্ত্রীকে দান-প্রদান দেখানোর মাধ্যমে অবৈধ আয় স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১), দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: