বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১০টা ৩০ মিনিট থেকে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার পাচারগাঁও এলাকায় করাঙ্গী নদীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক মেশিন ও গাড়ি জব্দ করা হয়। অভিযানে স্থানীয় জনগণ প্রশাসনকে সহযোগিতা করেন।

এদিন সকালে জারুলিয়া, উসমানপুর ও বাঁশতলা এলাকাতেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল বলে জানিয়েছে প্রশাসন। এর আগে গত সোমবার করাঙ্গী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে চুনারুঘাট থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন- পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: