বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

রাঙ্গামাটির কাউখালীতে পুলিশের অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ দুইজন গ্রেফতার

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় :
রাঙামাটির কাউখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চাঞেুয়ারুই (চেহেরী) বাজার সংলগ্ন মহাসড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে তাদের আটক করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ভবতোষ শীল ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ জসিম (৩০), পিতা: কামাল উদ্দিন, গ্রাম: পশ্চিম দেওয়ান নগর (সন্দীপ পাড়া), থানা: হাটহাজারী, জেলা: চট্টগ্রাম।

২) মোহাম্মদ একরাম হোসেন সুমন (৩৫), পিতা: মোঃ শাহ আলম, গ্রাম: কোতয়ালী ঘোনা (পশ্চিম গহিরা), থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম।

কাউখালী থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: