বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

রাঙামাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোট বক্স লক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙামাটিতে পোস্টাল ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যালট বক্স লক ও সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ভোটের আবেদন, গ্রহণ ও সংরক্ষণ প্রক্রিয়া তদারকি শেষে নির্ধারিত নিয়মে ব্যালট বক্সগুলো লক করা হয়।

জেলা প্রশাসক জানান, রাঙামাটিতে পোস্টাল ভোটের জন্য মোট ৫,৩৬০ জন আবেদন করেছেন এবং তাদের ভোট গ্রহণের জন্য ১৩টি ব্যালট বক্স লক করা হয়েছে। প্রতিদিন জমা পড়া পোস্টাল ভোটের তালিকা অফিস সময় শেষে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে রাঙামাটি শহরের জিমনেসিয়ামে পোস্টাল ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়ায় আইনানুগ ও সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: