বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডা. শফিকের নির্বাচনী জনসভায় লক্ষাধিক জনতার উপস্থিতির আশা

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ৩১ জানুয়ারি শনিবার সকালেই চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত হয়েছেন জামায়াত-শিবির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপতি হোসাইন আহমেদ প্রমুখ। উল্লেখ্য, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের জামায়াত প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।

বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা এটি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসু ভিপি সাদিক কাইয়ুম এবং কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মো. শাহজাহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: