বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা, দরজা ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে দরজা ভাঙার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ হামছাদী ইউনিয়নের ইয়ারপুর এলাকার হোসেন আলী মিজি বাড়ির প্রবাসী আহসান উল্লাহর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে দরজা ভাঙার চেষ্টা করে একটি ডাকাত দল। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ডাকাতরা বাড়ির সামনে থাকা ফলের গাছ কেটে ফেলে এবং সীমানা প্রাচীর (বেড়া) ভাঙচুর করে বলে জানা গেছে।

ভুক্তভোগী ওমর ফারুক জানান, ঘটনার পর থেকে পরিবারটি চরম ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি বলেন, “ডাকাত দলের কাউকে চিনতে না পারায় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেছি।”

এ বিষয়ে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উৎপল চন্দ্র সরকার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: