বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভা –  ডা. শফিকুর রহমান: আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার নয়, একটি মানবিক বাংলাদেশ চাই

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কোনো আদিপত্যবাদ মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না; আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।”

শনিবার (জানুয়ারী) বেলা পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম আসনের ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা যদি আমাদের ভোট দেন এবং আমরা ক্ষমতায় আসি, তাহলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন—এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।” তিনি চৌদ্দগ্রামবাসীকে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, “বিগত সময়ে শত নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছাড়িনি। আমরা ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবো। আমরা মজলুম ছিলাম, তাই মজলুমের কষ্ট বুঝি; এজন্য আমরা কখনো জালিম হবো না।”

দেশব্যাপী নারী নির্যাতনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “যদি কোনো মা-বোনের গায়ে হাত দেওয়া হয়, আমরা ছেড়ে কথা বলবো না। যেখানে এমন ঘটনা ঘটবে, সেখানেই সাহসী যুবকদের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে।” তিনি মা-বোনদের উদ্দেশে বলেন, “কোনো ভয় পাবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন, চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা নিরাপদে থাকবেন।”

যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দেবো না; বরং কর্মসংস্থান সৃষ্টি করে তাদের দেশ গড়ার কারিগরে পরিণত করবো।”

জনসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুমসহ ১১ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: