বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

চাটখিলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

চাটখিল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে চাটখিল ও সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, নোয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের সহকারী সদস্য সচিব মাঃ শাহাব উদ্দীন, নোয়াখালী জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক খোরশেদ আলম, মাওঃ বেলাল হোসাইন ও আবু তৈয়বও সভায় উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ বলেন, নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ীর জনগণ নিরাপত্তার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারবেন। তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া চাটখিল-সোনাইমুড়ীর উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনের প্রতি নির্বাচনী সচেতনতার আহ্বানও জানান।

সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মহিউদ্দিন হাছান, নায়েবে আমীর ওমর ফারুক, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসেন, মাওলানা মোঃ হানিফ এবং এনসিপি নায়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ হানিফ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি নুর হোসেন রিয়াজ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: