বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।