বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

পৌষের কবিতা, ঢেঁকি” মুরাদ-আল-হাসান চৌধুরী

পৌষের কবিতা

ঢেঁকি

মুরাদ-আল-হাসান চৌধুরী

আলতা পায়ে আলতো চেপে ঢেঁকির ঢোকর
তুলে, ঘোমটা টেনে নথ নেড়ে বারা বানো।
চাল ভেঙে ভেঙে সাদা গুঁড়ি, অস্পরার দ্যুতি
ছড়িয়ে, পৌষের নাতিশীতল গ্রাম-গ্রামান্তরে,
পিঠা পুলির সাড়ম্বর মিলন, স্মৃতহাস্য বদনে
নবজাগরণ বয়ে আনে। দিগবিদিক নবান্নের ধুম
পড়ে যায়। অলস প্রভাতে কুয়াশার বিলি কেটে
তুমি মুড়ি-মোয়ার সমাহারে নিমজ্জিত হয়ো কোন
এক পৌষের পড়ন্ত বিকেলে। ধুসর বসন ধুসর
কুয়াশায় সমর্পিত করো, রঙিন বুননে বুননে ভরে
উঠুক পৌষের দুপুরের প্রতিটি প্রহর। মিষ্টি বিকেলে
খেজুরের রসের পায়েশ, মন ভোলানো শিন্নির
মৌ মৌ ঘ্রাণ নিয়ে তুমি এসো কোন সন্ধ্যায়।
হয়তো ঈষৎ শীতল পবন তোমায় সাধবে বাধ,
তবুও তুমি এসো জোছনা অবগাহনে। এই
পৌষের সাঁঝে ভাপা পিঠার বুকচিরে ওঠা মিষ্টি
ধোঁয়া, খেঁজুর গুড়ের ঘ্রাণ তোমােেক করবে ব্যাকুল,
তবুও তুমি থেমে যেওনা, এ-সো। পৌষের জোৎস্না
তোমাকে আলিঙ্গন করে মাঘের গহ্বরে এগিয়ে দেবে।
এভাবেই কাল থেকে কালান্তরে বয়ে যাবে তুমি,
আমি আর সে, এবং সাথে যাবে কোন এক পৌষ।
কালের সাক্ষি মহাকালে পৌঁছে যাবে পৌষের
ঢেঁকিতে রুপসী বধুর অবিরাম দ্যোতনা ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: