বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে নেতাকর্মী ও সাধারণ জনগণের বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য, শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আলহাজ মো. খসরুল আলম।
অভিনন্দন বার্তায় খসরুল আলম বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের নিজ উপজেলা তাহিরপুর থেকে কামরুজ্জামান কামরুল একদিন সংসদ সদস্য হবেন। মহান আল্লাহ তাআলা তাহিরপুর উপজেলার সর্বস্তরের মানুষের সেই প্রত্যাশা পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনের মোট ১৭৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পরমবন্ধু কামরুজ্জামান কামরুল মোট ১ লাখ ৬৩ হাজার ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট। ফলাফলে প্রায় ৭৩ হাজার ভোটের ব্যবধানে জয় পান কামরুজ্জামান কামরুল।
পরিশেষে আলহাজ মো. খসরুল আলম সুনামগঞ্জ-১ আসনের জনগণের সেবক কামরুজ্জামান কামরুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা জানান।