মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

বাংলাদেশে করোনায় আরও ১০৯৪ শনাক্ত:মৃত্যু সংখ্যা ১৯

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ১ হাজার ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৫৫৬টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৯৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৯৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৬৯ শতাংশ।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ২ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৯৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮ দশমিক ৮৮ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: