রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

তাহিরপুরে ঢাকার একটি পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জ প্রতিনিধি :
তাহিরপুরে পর্যটকবাহী মাছরাঙা নামক হাউজবোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৫ ফেব্রুয়ারী)বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারপুর ব্রিজসংলগ্ন রক্তি নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি গোলাম রব্বানী জানান, সকালে ‘মাছরাঙা হাউজ বোট সহ আরও একটি হাউজবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। এসময় নৌকায় শুধু মিস্ত্রি ও কর্মচারীরা ছিলেন। হঠাৎ হাউজবোটের পেছন দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে।

তখন স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়।
মাছরাঙা হাউজ বোটের মালিক মোহাম্মদ জামান(ঢাকা) জানান, হাউজবোটে জেনারেটর চালিয়ে মিস্ত্রিরা মেরামতের কাজ করছিল, সে সময় শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এতে,একটি ফ্রিজসহ অনেক মালামাল পুড়ে যায়।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, মাছরাঙা নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: