রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

হাওরের বাঁধ পরিদর্শনে আসলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জ প্রতিনিধি :
হাওর বাঁধ পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা আগে হাওরের বাঁধের কাজের বাস্তবায়ন চাই। যারা কাজ করবে তারা টাকা পাবে। যারা সঠিকভাবে কাজ করবে তাদের টাকার নিশ্চয়তা দিচ্ছি। তবে আগে আমাদের কাজ শেষ করতেই হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এ সময় সুনামগঞ্জের ৫টি আসনের চারজন সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কৃষকসহ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, হাওরের মানুষ সচেতন। আমরা চাই বাঁধের কাজ যেন দুর্নীতিমুক্ত হয়। প্রশাসন ও আমাদের দলের লোকজন এ কাজে সহযোগিতা করবেন। বাঁধের কাজে দুর্নীতির কারণে যেন আমাদের কোনোভাবেই বদনাম না হয়, সেদিকে আমরা সজাগ ও সচেতন থাকব। আমাদের দলের লোকজন দুর্নীতির বিরুদ্ধে পাহারাদার হয়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, খাল, নদী খনন ও বাঁধ নির্মাণ আমাদের দায়িত্ব। আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে হাওরের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করব। নদী ও খাল খননের ধারাবাহিকতা রক্ষা করে যেখানে জরুরি খনন দরকার, সেখানে প্রকল্প গ্রহণ করে খননকাজ করা হবে। হাওরের প্রাণ ও প্রকৃতি রক্ষা করে বিশেষজ্ঞদের মাধ্যমে নতুনভাবে হাওরের কাজ নিয়ে চিন্তাভাবনা করা হবে। পরিবেশ রক্ষা করে নতুন সরকার নতুন উদ্যমে কাজ বাস্তবায়ন করবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, নাদির আহমদ, আবুল মনসুর শওকত, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি নেতা নাসির মিয়া প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: