শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা, মিটু রঞ্জন পালের

সুনামগঞ্জ প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার প্রাথমিক অভিপ্রায় ব্যক্ত করেছেন এলাকার পরিচিত মুখ ও শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের কৃতি সন্তান মিটু রঞ্জন পাল।

​সম্প্রতি উনার ভেরিফাইড ফেসবুক এক বার্তায় তিনি তাহিরপুরবাসীর উদ্দেশ্যে নিজের স্বপ্নের কথা জানান। তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও, দেশে ফিরে এলাকাবাসীকে সাথে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে নিশ্চিত করেছেন।
​একটি আধুনিক তাহিরপুরের অঙ্গীকার মিটু রঞ্জন পাল তাঁর বক্তব্যে তাহিরপুরকে একটি আধুনিক, উন্নত ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তাঁর নির্বাচনী ভাবনার মূলে রয়েছেন।

মানসম্মত শিক্ষা ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা।​ হাওরাঞ্চলের কৃষি উন্নয়ন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এলাকার অর্থনৈতিক শ্রী বৃদ্ধি করা।

​ভুল-ত্রুটির ক্ষমা ও আশীর্বাদ প্রার্থনা ঘোষণায় অত্যন্ত বিনয়ের সাথে তিনি বলেন, “মানুষ মাত্রই ভুল করে,আমিও তার ব্যতিক্রম নই। অতীতে কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।তিনি আরও যোগ করেন,জনগণের দোয়া ও ভালোবাসা পেলে তিনি তাহিরপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।

​এলাকাবাসীর সাথে চূড়ান্ত পরামর্শ মিটু রঞ্জন পাল জানান, তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন। দেশে আসার পর এলাকার মুরব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করবেন। সবার মতামতের ভিত্তিতেই তিনি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

​তাহিরপুর উপজেলা সাধারণ মানুষের মধ্যে মিটু রঞ্জন পালের এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: