বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

তাহিরপুরে এমপি কামরুলের ‍উদ্যোগে একাধিক বিরোধ নিষ্পত্তি

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুলের উদ্যোগে স্থানীয় কয়েকটি বিরোধ নিষ্পত্তি হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুনবাজারে তিনি এসব বিরোধ নিষ্পত্তি করেন।

স্থানীয়দের কাছের লোক হিসেবে পরিচিত এমপি নিজ উদ্যোগে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিনের কিছু সামাজিক বিরোধ মীমাংসা করেন।

এমপির উদ্যোগে অনুষ্ঠিত সালিশি বৈঠকে জনপ্রতিনিধি, নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সালিশ শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, হাওরপাড়ের মানুষের উন্নয়ন ও শান্তির জন্য আমরা ঐক্যবদ্ধ। কোনো প্রকার হানাহানি নয়, বরং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আমি আপনাদের পাশে থেকে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ নির্বাচনী এলাকা গড়তে চাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: