বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

সিএমএইচে আনা হয়েছে সংসদ সদস্য আবু জাহিরকে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহিরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
সামরিক হেলিকপ্টারে করোনাভাইরাসে আক্রান্ত এই সংসদ সদস্যকে আনা হয়।
আজ বুধবার সকাল সোয়া ১০টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে তাকে নিয়ে রওয়ানা হয় ওই হেলিকপ্টার।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টারে থাকা ডা. মেজর মেহেরুনের তত্বাবধানে একটি মেডিক্যাল টিম তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
গত ২৫ অক্টোবর এমপি আবু জাহিরের নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে দীর্ঘ ৮ মাস ধরে এমপি আবুজাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের পক্ষ থেকে সহায়তাও পৌঁছে দিয়েছেন।

এদিকে, এমপি আবু জাহির করোনা ভাইরাসে আক্রান্ত খবর প্রচার হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার লোকজন তার জন্য দোয়া কামনা করছেন। মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: