শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রিনভী, সম্পাদক রাশেদ

নিউজ ডেস্ক :: অর্থ ও বাণিজ্য বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী।

অন্যদিকে, পুনরায় সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এস এম রাশেদুল ইসলাম।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব ভবনে ভোটগ্রহণ হয়। এর আগে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এ ফলাফল ঘোষণা করেন। সহ-সভাপতি পদে শফিকুল আলম এবং অর্থ-সম্পাদক পদে রেজাউল হক কৌশিক বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ৬৪ ভোট।

অন্যদিকে, ১৫০ ভোট পেয়ে সিরাজুল ইসলাম কাদির, ১২৫ ভোট পেয়ে সৈয়দ শাহনেওয়াজ করিম, ১১৭ ভোট পেয়ে আজিজুর রহমান রিপন ও ১১৬ ভোট পেয়ে রহিম শেখ কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: