বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪ ভারতে মধ্যরাতে বাসে আগুন, ৯ জনের মৃত্যু কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য কিশোর গ্যাং সন্দেহে কুমিল্লায় এক রাতেই আটক ৬২৪ ৬ মামলার আসামী বিল্লাল ডিবির অভিযানে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক করল ‘ওপেনএআই–এর এজেন্ট’ কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯

কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। এ সময় বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, প্রতিমা নির্মাণের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আয়োজকদের সঙ্গে কথা বলা হয়। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), লোহাউনি-হলিছড়া চা বাগানের ম্যানেজার, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি, বিট অফিসার, গ্রাম পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, কুলাউড়া থানা এলাকায় এবারও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: