সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানির মূল্যবৃদ্ধি: বাস ভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব ঢাকা-চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ ‘টাকা যদি তেল-গ্যাসের পিছেই চলে যায়, তাহলে আমরা কি না খাইয়া থাকুম?’ অভিনেত্রী মিঠুর ব্যক্তিত্বকে কেন ‘সেক্সি’ বললেন শ্রীলেখা? এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের মামলার এজাহারে নজরুলের বিরুদ্ধে যা যা অভিযোগ উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন যোগদান নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পেলেন কুলাউড়ার জয়পাশার শাহারিয়ার সালমান আরাফাত গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক এমপি নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পেলেন কুলাউড়ার জয়পাশার শাহারিয়ার সালমান আরাফাত

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার শাহারিয়ার সালমান আরাফাত নিউইয়র্ক পুলিশ বিভাগে (NYPD) চাকরি পেয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

শাহারিয়ার সালমান আরাফাত কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা এলাকার বাসিন্দা শহিদুল্লাহ সাহেবের ছেলে। নিউইয়র্কের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী NYPD-তে যোগদানের মাধ্যমে তিনি প্রবাসের মাটিতে কুলাউড়ার নাম উজ্জ্বল করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিজের ফেসবুক পোস্টে শাহারিয়ার সালমান আরাফাত তাঁর দীর্ঘ পথচলার কথা তুলে ধরে জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পাওয়ার এ যাত্রায় তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির ভাইয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি মা-বাবা ও আত্মীয়স্বজনের দোয়া ও সমর্থন তাঁকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁর এ অর্জনে টিম জার্নালিস্ট কুলাউড়া এবং বৃহত্তর জয়পাশা শান্তি-শৃঙ্খলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শাহারিয়ার সালমান আরাফাত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পরিবার, নিজ এলাকা ও দেশের সুনাম আরও বৃদ্ধি করবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: