রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম
টংগিবাড়ী উপজেলায় কাঠাদিয়া- শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা তৈরি করতে হবে- আখতার হোসেন এমপি এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব ক্ষমতার স্বার্থে সর্বনাশী মার্কিন চুক্তির বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধভাবে নীরব: আনু মুহাম্মদ বৃষ্টির দিনে মন কেন খিচুড়ি খিচুড়ি করে শিবিরের ম্যারাথনে থাকাদের ৯০% লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে: রাশেদ

২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৯

নিউজ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১০৮ জনে। অপরদিকে, ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯৯ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৪৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৫জন ও নারী একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে চল্লিশোর্ধ দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুই জন ও ষাটোর্ধ্ব ১২ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে তিন জন, রাজশাহী, বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু নেই।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: