মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

সাবেক গভর্নর সেগুফতা বখ্ত চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক :: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সেগুফতা বখ্ত চৌধুরী আর নেই। আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক এ চেয়ারম্যানের নামাজে জানাজা আজ বাদ মাগরিব রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

সেগুফতা বখ্ত চৌধুরী বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালের ১২ এপ্রিল গভর্নর হিসেবে দায়িত্বগ্রহণ করেন এবং ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন।

এরপর তিনি ১৯৯৬-এর তত্ত্বাবধায়ক সরকারের শিল্প, বাণিজ্য, পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: