শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

সাত দিনেই তলপেটের চর্বি গায়েব করবেন যেভাবে

নিউজ ডেস্ক :: তলপেটের চর্বি নিয়ে চিন্তিত? বহু নিয়মকানুন মেনে কোনো কাজ হচ্ছে না? আর নয় চিন্তা! এবার কয়েকটি ঘরোয়া নিয়ম মেনেই গায়ের করুন চর্বি।

যা করবেন-

রাতে শোয়ার সময় বা সকালে খালিপেটে কাঁচা রসুনের কয়েকটা কোয়া চিবিয়ে নিন। রসুন খাওয়ার পর ১ গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খান। লবণ মিশাবেন না, তবে মধু মেশাতে পারেন, কিন্তু চিনি নয়। এই পানীয় বিপাক প্রক্রিয়া বাড়িয়ে তলপেটের মেদ কমায়।

প্রতিদিনের খাবারে রাখুন লাল চালের ভাত, গমের রুটি, ওটস-এর রুটি বা ওটস।
ঝাল খাবার খান। রান্নায় ঝাল-এর স্বাদ আসবে দারচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচা মরিচ থেকে। এগুলো শরীরের ইনসুলিন সরবরাহ বাড়ায় এবং রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। ফলে চর্বি কমে হুড়মুড়িয়ে। ডায়াবেটিস রোগীদের জন্যও এই ধরনের খাবার উপকারী।

চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। এছাড়া মিষ্টি জাতীয় খাবার যেমন চকোলেট, আইসক্রিম ও সবরকমের মিষ্টিকেও ৭ দিনের জন্য বিদায় দিন।
প্রচুর পরিমাণে জল খান। শরীরের বিপাকের হার বাড়ানোর পাশাপাশি শরীরের বিষাক্ত উপাদান বা টক্সিন দূর করে ।

৭ দিন মাংস, মাছ, ডিম, দুধ খাবেন না।

প্রতিদিন সকাল ও বিকেলে ফল ও সবজি খান। পানি রয়েছে এমন ফল বাছাই করুন। এতে শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন-এর ঘাটতি পূরণ হবে।
সূত্র- নিউজ এইটিন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: