রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

ঠাকুরগাঁওয়ে গাঁজার গাছ লাগানোয় যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নের ১৪ হাত কালীতলা এলাকায় গাঁজার ৩টি গাছসহ মনতাজ (৩২) নামে এক যুবক কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে চৌদ্দহাত কালীতলা সালন্দর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মনতাজ চৌদ্দহাত কালীতলা এলাকার বাসিন্দা মৃত রুস্তম আলীর ছেলে।

এসময় মনতাজ বলেন, আমি তিনটি গাছ রোপন করেছি। গাঁজা না পাওয়ায় নিজেই গাছ রোপণ করে কাজের ফাঁকে গাঁজা সেবন করতাম। তবে গাজাঁ বিক্রয় করতাম না আমি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে ৩টি গাঁজার গাছসহ মনতাজ কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: