মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় দেশে মৃত্যু কমেছে

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ২২২ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১৯ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

এর আগে সোমবার (১৪ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫৪ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫০ জন।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৯৫৩ জনের এবং পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৬৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি এবং পরীক্ষায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। একই সময়ে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৬, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ১৫, খুলনায় ১৫, বরিশালে ১, সিলেটে ৩, রংপুরে ১ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ২০ জন।

মৃতদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৯, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গেল বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এসআর/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: