বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

মক্কা শরিফ ও মদিনার তত্ত্বাবধানে শীর্ষপদে ২ নারীর নিয়োগ

নিউজ ডেস্ক :: সৌদি আরবের ইতিহাসে এবারই প্রথম পবিত্র নগরী মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের শীর্ষপদে ২ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। হারামাইন শরিফাইনের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে এই দুই নারীকে নিয়োগ দেওয়া হয়। খবর আল-আরাবিয়া ডটকম।

গত রোববার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কা ও মদিনার মসজিদুল হারামাইনের প্রধান ইমাম ও খতিব শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন। পবিত্র নগরী মক্কায় ওমরাহ ও হজ করতে আসা এবং মদিনায় জিয়ারতকারী নারীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়।

শীর্ষপদে নিয়োগ প্রাপ্ত দুই নারী হলেন- ড. ফাতেমা আল-রাশুদ ও ড. আল-আনুদ আল-আবুদ। ড. ফাতেমা আল-রাশুদ দফতরের নারী বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ড. আল-আনুদ আল-আবুদ নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য চলতি বছর প্রথমবারের মতো নারী নিরাপত্তা রক্ষীরা হজের সময় দায়িত্ব পালন করেছেন। তাছাড়া গত বছরের আগস্টে প্রথম রিয়াসা শুউন আল-হারামাইনের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

এ দিকে রিয়াসা শুউন আল-হারামাইন আরো জানায়, দুই পবিত্র মসজিদে আসা নারী জেয়ারতকারীদের সেবার মান বাড়াতে তারা ৩২০ সৌদি নারীকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে।

পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির যাবতীয় বিষয় স্বতন্ত্রভাবে তত্ত্বাবধানের জন্য ২০১২ সালে রিয়াসা শুউন আল-হারামাইন প্রতিষ্ঠা করা হয়েছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: